ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মঈন খান

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যেই মানুষ গণতন্ত্র ফিরে পাবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০২:৪৭ পিএম

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যেই মানুষ গণতন্ত্র ফিরে পাবে

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যেই মানুষ গণতন্ত্র ফিরে পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।

নির্বাচন কমিশন ‘জাতীয় নির্বাচনে’র সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে উল্লেখ করে মঈন খান বলেন, এতে জনগণের ভোট দেওয়ার প্রত্যাশা পূরণ হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে।

জনগণ নিজেদের পছন্দের ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ২০০৯ সালে জন্ম নেওয়া তরুণরাও আগামী ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।

আওয়ামী লীগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা সে সময় পালিয়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিকে মুক্তিযুদ্ধের দুটি মূল লক্ষ্য উল্লেখ করে মঈন খান বলেন, বিএনপি এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। তার ভাষায়, গণতন্ত্রকে প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ভোট। শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কোমলমতি শিশুদের হত্যা করে ৫ আগস্ট সীমান্ত টপকে কাপুরুষের মতো পালিয়ে গেছে বলে মন্তব্য করেন মঈন খান।

শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান ও যুগ্ম সম্পাদক আলহাজ নূর আহমেদ প্রমুখ।

জেএইচআর

Link copied!