ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারি চাকরি ছাড়তে মাত্র ৩০ মিনিট সময় নেন ডা. শফিকুর রহমান 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১০:৪০ এএম

সরকারি চাকরি ছাড়তে মাত্র ৩০ মিনিট সময় নেন ডা. শফিকুর রহমান 

রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক স্মৃতিচারণমূলক আলোচনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেয়ার করেন জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের গল্প।

তিনি বলেন, “আমি তখন সুনামগঞ্জের এক সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। চাকরিতে যোগ দিয়েছি মাত্র এক বছর তিন মাস। হঠাৎ একদিন সিলেট থেকে ফোন এলো—পরদিন সকাল সাড়ে দশটায় জামায়াত অফিসে উপস্থিত থাকতে হবে। নৌকা আর রিকশা বদলে সিলেটে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেল প্রায় সাড়ে ১১টা।”

“আমি পৌঁছানোর পর মিটিং শেষ হলেও দায়িত্বশীলরা আমাকে নিয়ে নতুন করে আলোচনা বসেন।

তারা জানালেন, দল সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সিলেটে কাজ করতে হবে। আমি তখন বললাম, আমাকে ৩০ মিনিট সময় দিন।”

তিনি জানান, মাত্র আধা ঘণ্টার মধ্যেই অফিসে বসেই তিনি চাকরি ছাড়ার চিঠি লিখে ফেলেন।

সহকর্মীরা বিস্মিত হয়ে জানতে চান, পরিবারের সঙ্গে কথা না বলেই এমন সিদ্ধান্ত কেন? তিনি উত্তর দেন, “আমার বাবা-মা বা স্ত্রী কেউই হয়তো রাজি হতেন না। তাই আগে সিদ্ধান্ত নিয়েছি, পরে জানাবো।”

তিনি আরও বলেন, “সেই সময় আমার স্ত্রী পড়াশোনা করছিলেন, আর আমার একমাত্র আয় ছিল সরকারি চাকরি। তবু দলের আহ্বানকে আমি বেশি গুরুত্ব দিয়েছি।”

প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসা পেশায় যুক্ত হন এবং পরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন।

জেএইচআর

Link copied!