ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৪০ পিএম

শিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। 

শুক্রবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংগঠনের সদস্য সম্মেলনে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সংগঠনের সংবিধান অনুযায়ী নতুন সেক্রেটারি জেনারেল ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে নূরুল ইসলাম সাদ্দাম ২০২৫ সেশনে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন। 

এছাড়া তিনি ২০১৯ থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত খুলনা মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে নূরুল ইসলাম সাদ্দাম মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন। 

১৯৯৩ সালে খুলনার সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করা এই ছাত্রনেতা দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতায় সংগঠনের বিভিন্ন স্তরে নিজেকে দক্ষ নেতৃত্ব হিসেবে প্রমাণ করেছেন।

ইএইচ

Link copied!