ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৪৪ পিএম

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। 

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম তার নাম ঘোষণা করেন। 

সংগঠনের সংবিধান অনুযায়ী সভাপতির মনোনয়নের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পান তিনি।

সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। 

বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সাহসী ও অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে তিনি সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচনায় আসেন।

এর আগে শুক্রবার সকালে অনুষ্ঠিত অধিবেশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন বিদায়ী সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। নবনির্বাচিত সভাপতি সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

রাজধানীর আগারগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই সদস্য সম্মেলনে সারা দেশ থেকে প্রায় পৌনে ছয় হাজার সদস্য অংশগ্রহণ করেন। নতুন এই নেতৃত্বের ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের আগামী বছরের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

ইএইচ

Link copied!