ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আগামীকাল বাদ জোহর খালেদা জিয়ার নামাজে জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে দাফন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:৩৮ পিএম

আগামীকাল বাদ জোহর খালেদা জিয়ার নামাজে জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে দাফন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামীকাল বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বা মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকা সংলগ্ন জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।

দাফন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। এর আগে আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!