ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে

আবু তাহের 

আবু তাহের 

জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫২ এএম

বিএনপি ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই নিশ্চিত করা হবে। 

তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আশা জাগানো একটি তরুণকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ও তাঁর স্ত্রীর কাছে এক তরুণ দম্পতি এগিয়ে এসে বলেন— ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’ এই কথার জবাবে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, হাদি ছিলেন একজন তরুণ কর্মী, যিনি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছিলেন। তার এই ভূমিকার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, শুধু হাদি নন- মুদাসসীর, সাম্যসহ দেশে সংঘটিত প্রতিটি রাজনৈতিক হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। ন্যায়বিচার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এএন

Link copied!