ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু, নেই পীর সাহেব চরমোনাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:০৭ পিএম

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু, নেই পীর সাহেব চরমোনাই

রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হয়েছে। তবে শুরু থেকেই সংবাদ সম্মেলনে অনুপস্থিত রয়েছেন এই জোটের অন্যতম প্রধান শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনটি শুরু হয়। শুরুতেই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক স্বাগত বক্তব্য রাখেন। 

জানা গেছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকেই আসন সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে ঐক্যজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।

সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

এছাড়াও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ শরীক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত ৩০০ আসনের তালিকায় বড় কোনো চমক থাকে কি না, সেদিকেই এখন সবার নজর।

জেএইচআর

Link copied!