ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানের সাথে ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৫৯ এএম

তারেক রহমানের সাথে ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। 

শুক্রবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক অবস্থা এবং নির্বাচনি পরিবেশ নিয়ে কথা বলেন তাঁরা। এ ছাড়া শিক্ষা খাতে জিডিপি বা মোট দেশজ উৎপাদনের হার বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে ছাত্র নেতারা তাঁদের প্রস্তাবনা তুলে ধরেন।

তারেক রহমান ছাত্র অধিকার পরিষদের নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জ্যেষ্ঠ সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনায় আরও অংশ নেন- ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের সহসভাপতি বা ভিপি পদপ্রার্থী ও ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব হাসান। বৈঠক শেষে ছাত্র নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তাঁরা রাজপথে সক্রিয় থাকবেন।

জেএইচআর

Link copied!