ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪০ পিএম

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে তার নির্বাচনী হলফনামায়। নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে তার স্বর্ণালঙ্কার ও কোটি কোটি টাকার অস্থাবর সম্পদের বিবরণ পাওয়া গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, নিপুণ রায়ের ব্যক্তিগত মালিকানায় ৫০২ ভরি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর অলঙ্কার রয়েছে। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামে রয়েছে আরও ১০০ ভরি স্বর্ণ। সব মিলিয়ে এই দম্পতির কাছে মোট ৬০২ ভরি সোনা রয়েছে। হলফনামায় এই বিশাল পরিমাণ অলঙ্কার উপহার হিসেবে প্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে।

পেশায় আইনজীবী নিপুণ রায়ের বার্ষিক আয় প্রায় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে তার আরও সাড়ে ৪ লাখ টাকা আয় হয়। তার নামে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত (FDR) রয়েছে। নগদ অর্থ হিসেবে এই দম্পতির কাছে বর্তমানে ৭৬ লাখ টাকা রয়েছে, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা নিপুণ রায়ের ব্যক্তিগত।

নিপুণ রায়ের অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের দুটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। অন্যদিকে, তার স্বামীর নামে থাকা অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি। স্থাবর সম্পদের তালিকায় তিনি ৮৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাটের তথ্য দিয়েছেন।

বিপুল সম্পদের পাশাপাশি নিপুণ রায়ের নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও অন্যান্য দায় রয়েছে। উল্লেখ্য, নিপুণ রায় সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

জেএইচআর

Link copied!