ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল করবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৯ পিএম

নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল করবে না

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই আদেশের বিরুদ্ধে কমিশন কোনো আপিল করবে না বলে জানানো হয়েছে। সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর অর্থাৎ বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেন। সময় পেরিয়ে যাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি, ফলে তাঁর প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে নুসরাত আদালতের শরণাপন্ন হলে সোমবার হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র গ্রহণের জন্য ইসিকে নির্দেশনা দেন।

আইনত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র গ্রহণের সুযোগ না থাকলেও আদালতের নির্দেশনাকে গুরুত্ব দিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা আদালতের আদেশ বাস্তবায়ন করবো এবং কোনো আপিলে যাবো না। এই মামলায় আমাদের পক্ষভুক্ত করা হয়নি, তাই আদেশ মেনে নেওয়াই সমীচীন।

ইসির তথ্যমতে, নির্ধারিত সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন (নুসরাতসহ), স্বতন্ত্র জোটের একজন এবং ব্যক্তিগতভাবে তিন প্রার্থী রয়েছেন। বাছাই প্রক্রিয়ায় বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। 

অন্যদিকে, এনসিপি নেত্রী মনিরা শারমিনের সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইসিতে আপিল করার পরও মনিরার আবেদন খারিজ করে তাঁর মনোনয়ন বাতিলই রাখা হয়েছে।

জেএইচআর

Link copied!