ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৪:১৮ পিএম

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

গণতন্ত্রকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের জোটভুক্ত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন নারী সংসদ সদস্যরা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যরাও দেশের উন্নয়ন, সামাজিক সমতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বিশেষভাবে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং সমাজে বিদ্যমান বৈষম্য দূর করাকে তারা অগ্রাধিকার দেবেন।

শপথ গ্রহণের পর প্রথম কর্মসূচি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
নেতারা আশা প্রকাশ করেন, নতুন সংসদ সদস্যরা সংসদকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করতে ভূমিকা রাখবেন।

এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নেন। রাত নয়টার দিকে জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার তাদের শপথবাক্য পাঠ করান।

জানা গেছে, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে একটি আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন নিয়ে আইনি জটিলতা ও আপিল প্রক্রিয়া চলমান রয়েছে।

এম জি

Link copied!