ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৮:৫২ পিএম

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম ও উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর রাজনৈতিক ও পেশাগত সহকর্মী এবং সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম।

আইন অঙ্গন ও রাজনীতিতে ইউসুফ হোসেন হুমায়ুনের অবদান স্মরণ করে শ ম রেজাউল করিম জানান, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেড়ে দেওয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যানেল আইনজীবী হিসেবেও অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ এই আইনজীবী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!