ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সন্ধ্যায় জরুরি ব্রিফিং করবেন বিরোধীদলীয় নেতা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৬:৫৪ পিএম

সন্ধ্যায় জরুরি ব্রিফিং করবেন বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে কেন্দ্র করে দলের আনুষ্ঠানিক অবস্থান জানাতে জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও অবস্থান তুলে ধরবেন ডা. শফিকুর রহমান। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

এম জি

Link copied!