ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বেরিয়ে আসছে নজরুলের নানা কাহিনি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১১:০৫ এএম

বেরিয়ে আসছে নজরুলের নানা কাহিনি

নারীকাণ্ডে বিতর্কিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কারের পর একের পর এক নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। সর্বশেষ প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে আরেক নারীর সঙ্গে একটি হোটেলের করিডর, লবি ও সিঁড়িঘরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

একজন এমপির এমন বিতর্কিত কর্মকাণ্ড এখন শুধু দলীয় শৃঙ্খলার প্রশ্নে সীমাবদ্ধ নেই; বরং তা সংসদ, সংবিধান ও আইনি বিতর্কে পরিণত হয়েছে। এমন ঘটনার পর সংসদে তাঁর সদস্যপদ বহাল থাকবে কি না তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সংবিধান বিশেষজ্ঞ, আইনপ্রণেতা ও আইনজীবীরা এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) এবং জাতীয় সংসদ সচিবালয়কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পরিচালিত সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে এবং নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এখন সাংবিধানিক বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, তিনি দল থেকে পদত্যাগ করলে বা দল থেকে বহিষ্কৃত হলে তাঁর আসন শূন্য হওয়ার প্রশ্ন ওঠে। তবে এ ক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও সংসদ সচিবালয়ের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ জানান, দলের পাঠানো চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সংসদ সচিবালয় ও স্পিকারের রেফারেন্স পাওয়ার পর কমিশন বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে শুনানি শেষে সিদ্ধান্ত নেবে।

এদিকে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে তাঁর সাবেক গাড়ির চালক ওবায়দুল্লাহ পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আমিনুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

অন্যদিকে, গাজী নজরুল ইসলামের এই নৈতিক স্খলনের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নির্বাচনি এলাকা শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত এই এমপির পদত্যাগ দাবি করেন।

জেএইচআর

Link copied!