ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৬, ০৭:৩৭ পিএম

দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা ইনসান আলম আক্কাস, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর ইসলাম (সাগর), জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা জনি, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হীরা এবং স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে জাতীয়তাবাদী কৃষকদলের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষকে নিজ নিজ আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পতিত জমিতে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান সরকার।

কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকদল এবং বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গঠনের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

এম জি
 

Link copied!