ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ডা. শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৩:০৯ পিএম

জামায়াত ফেরেশতাদের দল নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়। দলটির নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা অপরাধ হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না বলে দলটির অবস্থান স্পষ্ট।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কখনো দাবি করে না যে তাদের কোনো ভুল হয় না। বরং দলটি স্বীকার করে, নেতাকর্মীদের ভুল, দোষ কিংবা অপরাধ হতে পারে। তিনি দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের কারও অন্যায় বা অপরাধ নজরে এলে তা প্রমাণসহ তুলে ধরতে। এমনটি হলে দল তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সংশোধনের উদ্যোগ নেবে।

তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো অন্যায় প্রমাণিত হলে তা সংশোধনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।

দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, যাদের পরিচয়ের সঙ্গে সাদা পোশাকের মতো পরিচ্ছন্নতার প্রত্যাশা জড়িয়ে থাকে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেয় না।

তিনি আরও বলেন, সহনীয় পর্যায়ের কোনো ভুল বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে সংশোধনের সুযোগ দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবার দায়িত্বে ফেরানোর চেষ্টা করা হবে। তবে অপরাধের মাত্রা গুরুতর হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

বক্তব্যের শেষদিকে তিনি নিজের পাশাপাশি দলের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সচেতন থাকতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ে।

এম জি

Link copied!