ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালেমা শুধু মুখের নয়, হৃদয়ের ও কর্মের সাক্ষ্য

আমার সংবাদ ধর্ম ডেস্ক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ১০:৫৫ এএম

কালেমা শুধু মুখের নয়, হৃদয়ের ও কর্মের সাক্ষ্য

মানবজীবনের সর্বোচ্চ সত্য হলো আল্লাহর একত্বে বিশ্বাস এবং তাঁর প্রেরিত রাসুলের আনুগত্য। এই দুই সত্যের, ঘোষণা ও সাক্ষ্যই হলো কালেমায়ে শাহাদাত- ইসলামের মূল ভিত্তি, ঈমানের দরজা, মুসলমান হওয়ার প্রথম শর্ত।

কালেমায়ে শাহাদাতের অর্থ ও তাৎপর্য বোঝা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য, কারণ এই কালেমাই আমাদের ঈমানের পরিচয়, চিন্তা ও জীবনের পথনির্দেশ নির্ধারণ করে।

আরবি ভাষায় ‘কালেমা’ অর্থ শব্দ বা উক্তি, আর ‘শাহাদাত’ অর্থ সাক্ষ্য বা প্রমাণ।
সুতরাং কালেমায়ে শাহাদাত মানে, এমন একটি উক্তি যা দ্বারা একজন ব্যক্তি সাক্ষ্য দেয় যে, সে আল্লাহর একত্বে এবং নবী মুহাম্মদ (সা.) এর প্রেরিত রাসুল হিসেবে বিশ্বাসী।

এই কালেমা হলো: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، مُحَمَّدٌ رَّسُولُ اللّٰهِ (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ)।

এর অর্থ: আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।'

 কালেমার প্রথম অংশ: 'লা ইলাহা ইল্লাল্লাহ' এই অংশে ঘোষণা করা হয়েছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। অর্থাৎ, উপাসনা, আনুগত্য, ভালোবাসা ও ভয়-এসব কেবল আল্লাহর জন্যই নিবেদিত।

এতে অস্বীকার করা হয়েছে সকল মিথ্যা দেব-দেবী, উপাস্য, বস্তু ও প্রভুত্বকে। মানুষ যত প্রকার প্রলোভন বা প্রভাবেই পড়ুক না কেন, সে যেন কেবল আল্লাহকেই প্রভু ও রাব্ব হিসেবে মানে।

আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। (সূরা মুহাম্মদ: ১৯)

এ ঘোষণার মাধ্যমে মানুষ মুক্ত হয় দুনিয়ার সব প্রভুত্ব, অহংকার ও অন্যায় থেকে। এটি প্রকৃত স্বাধীনতার ঘোষণা-যেখানে কেবল আল্লাহর বিধানই সর্বোচ্চ। এর অর্থ হলো: মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত রাসুল ও সর্বশেষ নবী। এই অংশে বিশ্বাসের মানে হলো, নবী করিম (সা.) যা কিছু আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন, তা সত্য বলে গ্রহণ করা এবং তাঁর নির্দেশ অনুসরণ করা।

কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে রাসুলের আনুগত্য করল, সে আসলে আল্লাহরই আনুগত্য করল। (সূরা নিসা: ৮০)

অতএব, মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করা মানে কুরআনের পথ অনুসরণ করা, যা আল্লাহর নির্দেশ। তাঁর শিক্ষার বাইরে মুক্তি বা সঠিক পথ নেই।

 কালেমায়ে শাহাদাতের অন্তর্নিহিত অর্থ, কালেমা উচ্চারণ শুধু মুখের কথা নয়; এটি একটি অঙ্গীকার, একটি প্রতিশ্রুতি।

যখন কেউ বলে 'লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ' তখন সে ঘোষণা দেয়:

  • আমি আল্লাহ ছাড়া কারও ইবাদত করব না।
  • আমি আল্লাহর বিধানেই জীবন পরিচালনা করব।
  • আমি নবী মুহাম্মদ(সা.)এর আদর্শ অনুসরণ করব।
  • আমি অন্যায়, মিথ্যা, জুলুম ও অশুদ্ধ পথ থেকে দূরে থাকব।

অর্থাৎ, এটি শুধু ধর্মীয় পরিচয় নয়, বরং এক জীবনব্যবস্থা—যার কেন্দ্রে রয়েছে একত্ববাদ, ন্যায়, সত্য ও আল্লাহভীতি।

কালেমায়ে শাহাদাতের তাৎপর্য: ইসলামে প্রবেশের দরজা হলো এই কালেমা। যে ব্যক্তি আন্তরিকভাবে এটি উচ্চারণ করে ও এর অর্থে বিশ্বাস স্থাপন করে, সে মুসলমান হয়। নবী করিম (সা.) বলেছেন, যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে এবং এর অর্থে দৃঢ় বিশ্বাস রাখে, সে জান্নাতে প্রবেশ করবে। (বুখারী)

এই কালেমা মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে। এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, মনকে পরিশুদ্ধ করে, আত্মাকে জাগ্রত করে। কালেমা মানুষকে সব প্রকার ভয়, হতাশা ও অন্ধকার থেকে মুক্তি দেয়, কারণ সে জানে-তার প্রভু এক, সর্বশক্তিমান, দয়ালু আল্লাহ।

কালেমার প্রভাব ব্যক্তিজীবনে: যে ব্যক্তি সত্যিকার অর্থে কালেমার অর্থ বুঝে ও অনুসারে জীবন যাপন করে, তার চরিত্রে ঘটে পরিবর্তন। সে আর মিথ্যা বলে না, জুলুম করে না, অহংকার করে না। সে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, মানুষের প্রতি সদয় থাকে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে।

কালেমা তাকে মনে করিয়ে দেয়, 'আমি আল্লাহর বান্দা, আমি কারও দাস নই।' এই আত্মসচেতনতা মানুষকে আত্মমর্যাদা ও দায়িত্ববোধে পরিপূর্ণ করে তোলে।

কালেমার সামাজিক প্রভাব: কালেমায়ে শাহাদাত কেবল ব্যক্তিগত বিশ্বাস নয়, এটি সমাজে ঐক্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয়। যখন সবাই আল্লাহর একত্বে বিশ্বাস করে, তখন জাতি, বর্ণ, শ্রেণি-সব বিভেদ দূর হয়। মুসলমানেরা এক দেহের অঙ্গের মতো হয়ে যায়।

আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা সবাই একে অপরের ভাই। (সূরা হুজরাত: ১০)

এই ঐক্যের ভিত্তিই হলো কালেমা। তাই নবী করিম (সা.) বলেছেন, আমি তোমাদের মধ্যে এমন কিছু রেখে যাচ্ছি, যা ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না-আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ।

অর্থাৎ, কালেমার শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করাই সত্যিকারের মুসলমানের কাজ।

অনেকে কেবল মুখে কালেমা উচ্চারণ করে, কিন্তু জীবনে তার প্রভাব দেখা যায় না। অথচ কুরআনে বলা হয়েছে, মানুষের মধ্যে কেউ কেউ আছে, যারা মুখে বলে ‘আমরা ঈমান এনেছি’, অথচ তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। (সূরা হুজরাত: ১৪)

তাই কালেমার প্রকৃত অর্থ তখনই পূর্ণ হয়, যখন তা হৃদয়ে গেঁথে যায় এবং জীবনে প্রতিফলিত হয়-কর্মে, কথায়, নীতিতে ও চরিত্রে।

কালেমায়ে শাহাদাত ইসলামের হৃদয়। এটি শুধু একটি বাক্য নয়, বরং এক জীবনদর্শন, এক প্রতিশ্রুতি, এক দায়িত্ব। এই কালেমা মানুষকে আল্লাহর দাসত্বে ও নবীর আদর্শে আবদ্ধ করে, অন্যায় ও মিথ্যার দাসত্ব থেকে মুক্ত করে।

আজ আমাদের প্রত্যেকের কর্তব্য-কালেমার অর্থকে শুধু মুখে নয়, জীবনের প্রতিটি কাজে বাস্তবায়ন করা। আল্লাহর ইবাদতে একনিষ্ঠ হওয়া, নবীর আদর্শে চলা, ন্যায় ও মানবিকতার পথে দৃঢ় থাকা-এটাই কালেমায়ে শাহাদাতের প্রকৃত অনুসরণ।

যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে এবং তার হৃদয় তা দ্বারা প্রভাবিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। (আহমদ) আসুন, আমরা সবাই কালেমার এই সত্যকে অন্তরে ধারণ করি এবং জীবনে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত ঈমানদার মুসলমান হয়ে উঠি।

জেএইচআর

Link copied!