ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার জয়োল্লাস ‘অশালীন’, ফিফাকে তদন্তের আহ্বান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৪, ২০২২, ০২:১০ পিএম

আর্জেন্টিনার জয়োল্লাস ‘অশালীন’, ফিফাকে তদন্তের আহ্বান

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। জয়ের খুব কাছে গিয়েই হেরে ফেরায় আর্জেন্টিনার জয়োল্লাসও ফরাসিদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতো ছিল।

এখন লেস ব্লুসদের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার উল্লাস নিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে তদন্তের আহ্বান জানাচ্ছেন ফ্রান্সের সরকারি কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে ম্যারি এ বিষয়ে ফিফার দৃষ্টি আকর্ষণ করেছেন। খবর মার্কা’র।

ফ্রান্স সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর এই মন্ত্রীর কথা হলো- ফাইনালে জেতার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফ্রান্সকে ‘অপমান’ করেছে। কিলিয়ান এমবাপ্পেকে কয়েকবার ‘ব্যঙ্গ’ করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনকি আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড অ্যাগুয়েরো ফরাসি ফুটবলার এদুয়ার্দো কামাভিনঙ্গার ডাকনাম নিয়ে ব্যঙ্গ করেন। এসব ভালোভাবে নেয়নি ফরাসী সংবাদমাধ্যম।

একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি অর্থমন্ত্রী জানান, এমন অপমানের কোনো মানে হয় না। ফিফা কী করে? খেলাধুলা হলো সুন্দর আচরণের প্রতীক এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়, পাশাপাশি হেরে যাওয়াদের প্রতিও সম্মান দেখানো। কিন্তু আর্জেন্টাইনরা সেটা করেনি।

উল্লেখ্য যে, দীর্ঘ ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। তাই স্বাভাবিকভাবেই বাধভাঙা উল্লাসে ফেটে পড়ে মেসিবাহিনী। কিন্তু এমবাপ্পের নামে নীরবতা পালন, পুতুল তৈরি করা আর মার্টিনেজের অশ্লীল অঙ্গভঙ্গী নেতিবাচক শিরোনামের কারণ হয়। আর এতেই বাঁধে যত বিপত্তি।

টিএইচ

Link copied!