ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী পোস্টার বিতরণ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

জুলাই ২১, ২০২৬, ০৬:২৫ পিএম

পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী পোস্টার বিতরণ

মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানদের মাঝে সচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পোস্টার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এই পোস্টার তুলে দেন। এ সময় তিনি পোস্টারগুলো শ্রেণিকক্ষের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা দেন। পাশাপাশি নিয়মিত পাঠদানের পাশাপাশি পোস্টারে উল্লেখিত তথ্যের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক সেবনের শারীরিক ও মানসিক ক্ষতি সম্পর্কে পাঠ দেওয়ার আহ্বান জানান।

ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, মাদক দেশ, সমাজ ও পরিবারের জন্য সবচেয়ে বড় শত্রু। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে এখনই সচেতন করতে হবে এবং তাদের সঠিক পথে রাখতে হবে। মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

পোস্টার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানসহ বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ।

জেএইচআর

Link copied!