ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতের

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৩:০৯ পিএম

বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেলো ভারতীয় ক্রিকেট দল। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার এবং সর্বশেষ এশিয়া কাপ জয়ের নায়ক তিলক ভার্মা গুরুতর ইনজুরিতে পড়েছেন। পেটের সমস্যার (অ্যাবডোমেন ইনজুরি) কারণে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে তাঁর ছিটকে পড়া নিশ্চিত, এমনকি বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে তাঁকে পাওয়া নিয়ে প্রবল শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার সকালে নাস্তার পর হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিসিসিআই-এর একটি সূত্র ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানিয়েছে, তিলককে দ্রুত রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে বেশ কিছু স্ক্যান করা হয়। পরে তাঁর রিপোর্ট বেঙ্গালুরুর ‘সেন্টার অব এক্সিলেন্স’ (সিওই)-এর চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে।

স্ক্যান রিপোর্ট পর্যালোচনার পর চিকিৎসকরা তিলক ভার্মাকে সার্জারি করার পরামর্শ দিয়েছেন। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, সার্জারি পরবর্তী সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। 

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী দিনেই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। ফলে তিলকের সার্জারি হলে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়বে।

তিলকের পরিবর্তে ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে কাকে নেওয়া হবে, তা নিয়ে চলছে জোর জল্পনা। টি-টোয়েন্টি ফরম্যাট ও বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়া শুভমান গিলকে পুনরায় ডাকার সম্ভাবনা থাকলেও নির্বাচক কমিটি এখনই সেই পথে হাঁটতে চাইছে না। নির্বাচকদের ভাবনায় আছেন আসামের তারকা ব্যাটার রিয়ান পরাগ। তবে পরাগ নিজেও বর্তমানে কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি।

তিলক ভার্মাকে নিয়ে উদ্বেগের মাঝে ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছেন শ্রেয়াস আইয়ার। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ৫৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন আইয়ার। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীর এখন আন্তর্জাতিক ম্যাচের ধকল নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

জেএইচআর

Link copied!