ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বড় ব্যবধানে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ভারত

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩৬ পিএম

বড় ব্যবধানে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ভারত
সংগৃহীত ছবি

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল পরাজয়ে স্তব্ধ আহমেদাবাদের ৮০ হাজার দর্শক। এই হারের ফলে ভারতের নেট রান রেট (-৩.৮০০) এতটাই নিচে নেমে গেছে যে, সেমিফাইনালে যেতে হলে এখন পরের দুটি ম্যাচে কেবল জয় নয়, বরং বড় ব্যবধানে জয়ের কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবের দল।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট দলের পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমরা অনেক বড় মাপের ভুল করে ফেলেছি। কেউ এসে আপনাকে সেমিফাইনালের টিকিট হাতে ধরিয়ে দেবে না। এখন সব দায়িত্ব এই ক্রিকেটারদের ওপরই, তাদের ঘুরে দাঁড়াতে হবে এবং টানা দুটি ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখাতে হবে।’

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ মাত্র ১১১ রানে গুটিয়ে যায়।

বিশেষ করে পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক হতে গিয়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান তোলায় ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবও স্বীকার করেছেন, 'পাওয়ার প্লে-তে হয়তো ম্যাচ জেতা যায় না, কিন্তু ম্যাচ হেরে যাওয়া সম্ভব। আমরা শুরুতেই খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি।'

ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকান বোলার মার্কো জানসেন ও কেশব মহারাজের সামনে ভারতের দুই বাঁহাতি ওপেনার ইশান কিশান ও অভিষেক শর্মা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
 
অভিষেক শর্মা এই টুর্নামেন্টে তিনবার শূন্য রানে আউট হওয়ার পর এই ম্যাচে করেছেন মাত্র ১৫ রান। ওপেনিং জুটির এই ব্যর্থতা পুরো মিডল অর্ডারকে চাপে ফেলে দিচ্ছে। কোচ ইঙ্গিত দিয়েছেন যে, টপ অর্ডারে ডানহাতি কোনো ব্যাটারকে আনার পরিকল্পনা করা হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল টানা দুবার শিরোপা জিততে পারেনি এবং কোনো আয়োজক দেশও চ্যাম্পিয়ন হতে পারেনি। পরিসংখ্যান ও বর্তমান ফর্ম—উভয় দিক থেকেই ভারত এখন ব্যাকফুটে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

এএন

Link copied!