ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০২:১৫ পিএম

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুক্রবার দুপুর সোয়া ২টায় ম্যাচটি শুরু হয়।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলে কেবল সিরিজ জয়ই নিশ্চিত হবে না, বরং আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে আসবে টাইগাররা। ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বিধ্বংসী বোলিং ও তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। নাহিদ রানা মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম 'ফাইফার' অর্জন করেন।

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

১১ বছর আগে ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতে সেই স্মৃতি ফিরিয়ে আনার পথেই এগোচ্ছে মিরাজ বাহিনী।

জেএইচআর

Link copied!