ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নেইমারকে দলে রাখতে কোচের সঙ্গে ব্রাজিল প্রেসিডেন্টের আলোচনা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৬, ০৩:১৯ পিএম

নেইমারকে দলে রাখতে কোচের সঙ্গে ব্রাজিল প্রেসিডেন্টের আলোচনা
 ব্রাজিল প্রেসিডেন্ট (বামে) ও কোচ

ব্রাজিল জাতীয় দলে নেইমার-এর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ব্রাজিল ২৪৭’-কে দেওয়া সাক্ষাৎকারে লুলা জানান, এক আলোচনায় আনচেলত্তি নিজেই তার কাছে নেইমারকে দলে নেওয়া উচিত কি না সে বিষয়ে মতামত জানতে চান। জবাবে প্রেসিডেন্ট বলেন, নেইমার যদি শারীরিকভাবে ফিট থাকে, তাহলে তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই।

গত ২৬ জানুয়ারি ২০২৭ নারী বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লুলা ও আনচেলত্তির সাক্ষাৎ হয়। আসন্ন এই আসরের আয়োজক ব্রাজিল। ওই অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি হালকা রসিকতাও করেন প্রেসিডেন্ট, নিজের প্রিয় ক্লাব করিন্থিয়ানসের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান আনচেলত্তিকে।

নেইমার প্রসঙ্গে লুলা বলেন, জাতীয় দলে ফেরার আগে খেলোয়াড়টির নিজস্ব ইচ্ছা এবং পেশাদার মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ হিসেবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কথা উল্লেখ করে বলেন, শুধুমাত্র নামের জোরে নয়, পারফরম্যান্স দিয়েই দলে ফিরতে হবে।

চোট ও ফিটনেস সমস্যার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তিও একই সুরে কথা বলেছেন। তার মতে, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে নেইমারকে পুরোপুরি ফিট হতে হবে। আগামী ১৮ মে স্কোয়াড ঘোষণা করবেন কোচ।

এদিকে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সান্তোসের হয়ে মাঠে নেমে গোলও পেয়েছেন নেইমার। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব রেকোলেতার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করেন তিনি।

তবে ম্যাচ শেষে ভিলা বেলমিরোর ভিআইপি গ্যালারিতে সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান নেইমার। সমালোচনার জবাবে ক্লাবের প্রতি নিজের সম্মান ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন তিনি।

পরে গণমাধ্যমে নেইমার বলেন, সমর্থকদের সমালোচনা তিনি গ্রহণ করেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ মেনে নেওয়া কঠিন। নিজের পারফরম্যান্সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন বলেও জানান ব্রাজিলিয়ান এই তারকা।

এএন

Link copied!