ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চমক রেখে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১০, ২০২৬, ০১:১৭ পিএম

চমক রেখে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সালমা খাতুন।

দলে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছেন ডানহাতি ব্যাটার তাজ নেহার। প্রায় ১৫ মাস পর জাতীয় দলে ফেরা এই ব্যাটারকে মূলত লোয়ার অর্ডার শক্তিশালী করার পরিকল্পনায় রাখা হয়েছে। এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টিতে ৪৪ রান করা তাজ নেহার সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে ছিলেন।

সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নিগার সুলতানা, আর তার ডেপুটি হিসেবে রয়েছেন নাহিদা আক্তার।

এবারের স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি প্রথমবারের মতো বিশ্বমঞ্চে যাচ্ছেন।

বাংলাদেশ স্কোয়াডে আরও রয়েছেন সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন ও দিলারা আক্তার।

এএন

Link copied!