ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
সাকিব

আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১২, ২০২৬, ০২:১২ পিএম

আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। পরিবারসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এই অলরাউন্ডার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।’

পটপরিবর্তনের পর থেকে দেশে না ফেরার বিষয় নিয়েও কথা বলেন সাকিব। দেশে ফেরার পর প্রথম কোথায় যাবেন- মিরপুর স্টেডিয়াম নাকি নিজের জন্মস্থান মাগুরা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।’

নিজের পরিচয় প্রসঙ্গে সাকিব আরও বলেন, ‘আমি কখনো মাগুরায় সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরায় ফয়সলই ছিলাম।’

এএন

Link copied!