ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভারতে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইনমেন্ট

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৬, ০৭:২৬ পিএম

ভারতে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইনমেন্ট

ভারতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের অনিশ্চয়তার অবসান ঘটেছে। বহুজাতিক মিডিয়া ও বিনোদন প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, তারা ২০২৬ বিশ্বকাপসহ ২০৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য আরও ৩৮টি ফিফা ইভেন্টের সম্প্রচারস্বত্ব অর্জন করেছে।

সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ এবং এতদিন স্বত্ববিহীন থাকা বাজারগুলোর একটিতে বিশ্বকাপ সম্প্রচারের পথ সুগম হলো।

চুক্তির আর্থিক দিক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রচার চুক্তির মূল্য ৩ থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এর ফলে ভারতের দর্শকরা তুলনামূলক কম খরচে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের জন্য ভারতীয় বাজারে শুরুতে প্রায় ১০ কোটি মার্কিন ডলার মূল্য নির্ধারণ করেছিল ফিফা। পরে সেই মূল্য কমিয়ে প্রায় ৬ কোটি মার্কিন ডলারে আনা হয়।

এর আগে, গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিএমজি ফিফার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্প্রচার চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় তারা ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ চক্রের স্বত্ব পায়। এর মধ্যে ২০২৬ পুরুষ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, চীনা বাজারে ২০২৬ ও ২০৩০-দুই বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব মিলিয়ে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার মূল্য প্রত্যাশা করেছিল ফিফা।

এম জি

Link copied!