ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬
লিওনেল মেসি

আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৮:২১ পিএম

আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে

লিওনেল মেসি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে তিনি গোল করেন এবং তাঁর দল ৩-০ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক জানান, তাঁদের হারানো প্রতিপক্ষদের জন্য ভবিষ্যতে আরও কঠিন হবে।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ, আমরা খুবই প্রতিযোগিতামূলক দল।

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবার বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। মেসি বলেন, এই দলটি যা অর্জন করেছে, তা তাদের প্রাপ্য। তিনি আরও বলেন, মানুষ নিশ্চিত থাকতে পারে তারা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে-কখনো সফল হবে, কখনো হবে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা ইতিবাচক ফল পেয়েছে এবং ভাগ্যও তাদের সহায় ছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেন, প্রতিযোগিতা দিন দিন আরও কঠিন হচ্ছে, তবে দলটি এতে অভ্যস্ত হয়ে গেছে।

গত মাসে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের আগে সেই চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে আজ মাঠে নামায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

মেসি বলেন, তিনি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এবং আবারও মাঠে ফিরতে পেরে রোমাঞ্চিত।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার হাতে আরও এক সপ্তাহ সময় রয়েছে। মেসি আশা করছেন, এই সময়ের মধ্যে দলের অন্য খেলোয়াড়রা পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

এম জি

Link copied!