ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিনেমায় আগ্রহী সুমা আফরোজা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২২, ০৬:৪২ এএম

সিনেমায় আগ্রহী সুমা আফরোজা

মিডিয়াতে সুমা আফরোজার পেশাগতভাবে যাত্রা শুরু ২০০৫ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে। এ প্রতিযোগিতায় তিনি চতুর্থ হয়েছিলেন। প্রথমেই তিনি অমিতাভ রেজার নির্দেশনায় ‘লাক্স’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। তবে এর পরপরই পারভেজের নির্দেশনায় লিটু আনামের সঙ্গে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেন তিনি।

এই বিজ্ঞাপনে সুমাকে ঘিরে লিটু আনামের কণ্ঠে ‘অভিনয় করবে’ সংলাপটি সেই সময় বলা যায় অনেকটাই মানুষের্ মুখে মুখে ছিল। সেই সুমা পরবর্তীতে নাটকে অভিনয় করলেও কখনো তার সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। তবে সিনেমার বর্তমান পরিস্থিতি বদলে যাওয়ায় অর্থাৎ সিনেমা হলে গিয়ে দর্শকের সিনেমা দেখার উৎসব দেখে সিনেমায় অভিনয় করার আগ্রহ জন্মেছে সুমা আফরোজার।

সুমা বলেন,‘ সিনেমার সার্বিক পরিস্থিতি এখন বদলে যাচ্ছে। ভালো ভালো গল্পে সিনেমা নির্মিত হচ্ছে। যে কারণে অনেকেই সিনেমায় অভিনয়ের প্রতি আগ্রহী হযে উঠছে। আমারও ইচ্ছে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করি। কোনো গুনী নির্মাতার নির্দেশনায় ভালো গল্পে, নিজের মনের মতো একটি চরিত্রে অভিনয করতে চাই। যেন দর্শক হলে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেন। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কী না, তবে আমার বিশ্বাস আমি ভালো একটি সিনেমায় কাজ করার সুযোগ পাবো।’

নাটকে সুমাকে প্রথম দেখা যায় রুমানা রশীদ ঈশিতা’র পরিচালনায় ‘এক নিঝুম অরণ্যে’ নাটকে। এরপর আরো বহু নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে চ্যানেল আইতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বউ রাশি’তে অভিনয় করছেন। এটি নির্মাণ করছেন জাহাঙ্গীর আলম সুমন, নাটকটি রচনা করেছেন মাহবুবা শাহরীন মিতু, সুস্ময় সুমন। নাটকে গোলাপী বেগম চরিত্রে অভিনয় করছেন তিনি।

সুমার ভীষণ প্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ন্যানসির গাওয়া ‘ভালোবাসো বলেই’ গানে মডেল হয়েছিলেন তিনি। গানটি এখন পর্যন্ত ইউটিউবে ৬৩ লক্ষ’র বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এতে সুমার সঙ্গে মডেল হিসেবে ছিলেন শিপন মিত্র। গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন চন্দন রায় চৌধুরী।
 

Link copied!