ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘পরাণের পরাণ’-এ কেয়া

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২২, ২০২২, ০৩:৪৫ এএম

‘পরাণের পরাণ’-এ কেয়া

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত নায়িকা সাবরিনা সুলতানা কেয়া একের পর এক নতুন নতুন সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করেছেন। সিনেমার নাম ‘পরাণের পরাণ’।

এতে কেয়া অভিনয় করছেন নদী চরিত্রে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন সালমান জসিম। এতে কেয়ার বিপরীতে অভিনয় করছেন অনিক রহমান অভি। কেয়া জানান, এরই মধ্যে তিনি এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ।

কেয়া বলেন, ‘পরাণের পরাণ সিনেমার গল্পটা এক কথায় অসাধারণ। যে কারণে সিনেমাটিতে কাজ করছি আমি। সত্যি বলতে এর আগেও যে নতুন ছয়টি সিনেমায় আমি অভিনয় করেছি, প্রত্যেকটিরই গল্প এক কথায় দুর্দান্ত। আমি সে কারণে প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী।

গল্প ভালো হলে কাজ করতে ভালো লাগে। পরাণের পরাণ-এরও গল্প ভালো লাগলো বিধায় কাজ করছি এবং কাজটা উপভোগ করছি আমি। আশা করি ভালোভাবে কাজ শেষ হলে এবং সিনেমাটি যথাসময়ে মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

কেয়া জানান, এরই মধ্যে তিনি শেষ করেছেন মেহেদী হাসানের ‘জল জোছনা’ সিনেমার কাজ। এই সিনেমাতেও একটি চমৎকার চরিত্রে তাকে অভিনয়ে দেখবেন দর্শক। ‘জল জোছনা’ সিনেমাটি নিয়েও সে কারণে আশাবাদী কেয়া।

মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত আলী আজাদের ‘বনলতা’, রাকিবুল আলম রাকিবের ‘কথা দিলাম’, ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’ও ইভান মল্লিকের ‘মোনাফিক’। সিনেমাগুলোতে তার বিপরীতে রয়েছেন সাইফ খান, শিপন মিত্র, জামশেদ শামীম।

২০০১ সালের ৭ মার্চ মুক্তি পায় কেয়া অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ।

তার ভাই রয়েল মারা যাবার কারণে একসময় চলচ্চিত্রে অনিয়মিত হয়েছিলেন। কিন্তু এখন পুরোদস্তুর ব্যস্ত তিনি সিনেমার কাজ নিয়ে। কেয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য।
 

Link copied!