ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইনসেনটিভের সেই আসিফ তুহিনের নতুন গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২২, ০১:০৯ এএম

ইনসেনটিভের সেই আসিফ তুহিনের নতুন গান

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রসারে ব্যান্ডদল ‘সাডেন’রও বেশ ভূমিকা ছিল। এই ব্যান্ড দলের মূল ভোকালিস্ট ছিলেন আসিফ তুহিন ও আগুন। তবে আসিফ তুহিন এই ব্যান্ড দলের সাথে নিজেকে যুক্ত করার আগেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করা সময় ব্যান্ডদল ‘ইনসেনটিভ’ গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন মেইন ভোকালিস্ট।

পাভেল চৌধুরীর কথা ও সুরে ১৯৯২ সালে প্রকাশিত হয় ‘ঘাসফুল’ গানটি। এই গান দিয়েই আলোচনায় চলে আসেন আসিফ তুহিন। ইনটেনসিভ’ দলটির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি চার-পাঁচ বছর। এই দল থেকেই প্রকাশিত হয় তার অ্যালবাম ‘সুখের ছোঁয়া’।

১৯৯৩ সালে ভিক্টোরিয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ‘ইনসেনটিভ’ দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন প্রয়াত সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু। পরবর্তীতে সাডেন’ ব্যান্ড দলের সাথে যুক্ত হয়ে আসিফ তুহিন একজন ভোকালিস্ট হিসেবে আরও ব্যস্ত হয়ে উঠেন। সঙ্গীতশিল্পী হিসেবে এগিয়ে চলেন তিনি।

একসময় বাংলাদেশে টেলিভিশনের এ গ্রেডের শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। সেই আসিফ তুহিন মাঝে গানে বিরতি দিলেও জীবনের এই সময়ে এসে গানের প্রতি আরো মনোযোগী হয়ে উঠেছেন। রক্তে যার গানের নেশা তিনিতো আসলে আর গান থেকে দূরে থাকতে পারেন না।

তাই কিছুদিন আগেই তিনি নিজের নামে অর্থাৎ ‘আসিফ তুহিন’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। সেখানে এরই মধ্যে নতুন দুটি গান প্রকাশিত হয়েছে। গান দুটি হচ্ছে ‘নিশিরাতে’ ও ‘এখানেই রোদের আলো’।

‘নিশিরাতে’ গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন মনি জামান। ‘এখানেই রোদের আলো’ গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব বাপ্পু। সঙ্গীতায়োজন করেছেন মনোয়োর হোসেন টুটুল। ‘নিশিরাতে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নিশাণী মোমেন ও ‘এখানেই রোদের আলোর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রুবেল।

আসিফ তুহিন জানান আরও নতুন পাঁচটি মৌলিক গান শিগগিরই একে একে প্রকাশ পাবে তার চ্যানেলে। গানগুলো লিখেছেন নজরুল ইসলাম বাবু, আনোয়ার জাহান নান্টু, মোকলেসুর রহমান মুকুল, হাবিব বাপ্পু। গানগুলোর সুর সঙ্গীত করছেন মনোয়োর হোসেন টুটুল, মনি জামান, আলী আকবর রুপু, দীপক সূত্রধর।

আসিফ তুহিন বলেন,‘ মাঝে বেশ কয়েকবছর চাকরি করেছি। কিন্তু এখন আমার পূর্ণ মননোযোগ গানে। হয়তো আরও আগেই গানে এবং নিজের ইউটিউব চ্যানেলে মনোযোগ দেয়ার প্রয়োজন ছিল।

কিন্তু অনেক দেরীতে হলেও নিজের চ্যানেলের প্রতি, নিজের গানে মনযোগ দেবার শতভাগ চেষ্টা করছি। আমি আমার চ্যানেলের জন্য সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের জন্য সুস্থ ধারার গান করে যেতে চাই। এই গানগুলোই যেন আমাকে বাঁচিয়ে রাখে।

 

Link copied!