ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এক জালে ধরা পড়ল ১০০ মণ লাল কোরাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৪৮ এএম

এক জালে ধরা পড়ল ১০০ মণ লাল কোরাল

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের জেলের এক জালে ধরা পড়েছে ১০০ মণ লাল কোরাল মাছ। পরে ওই মাছ ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাছবোঝাই ট্রলারটি কক্সবাজারের টেকনাফের কায়ুকখালী ঘাটে ভেড়ে। একইদিন ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে।

ট্রলার মালিক মোহাম্মদ মিজান ও হারুন জানান, ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে জাল ফেলার পর গত মঙ্গলবার বিকালে জালে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন গড়ে ৫ থেকে ৬ কেজি। মোট মাছের ওজন ১০০ মণ হয়েছে। এসব মাছ ২৪ হাজার টাকা মণ হিসাবে ২৪ লাখ টাকায় বিক্রি করেছি। ঘাটে পৌঁছানোর পর ব্যবসায়ীদের মধ্যে মাছগুলো কেনার প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ৪৫ লাখ টাকা দাম হাঁকা হলেও পরে মণপ্রতি ২৪ হাজার টাকা দরে মাছগুলো ২৪ লাখ টাকায় বিক্রি করা হয়।

ট্রলারটির মাঝি রহমত উল্লাহ জানান, কয়েকদিন ধরে সমুদ্রে মাছ না পাওয়ায় তারা হতাশ ছিলেন। তবে এদিন একসঙ্গে এত মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দ ফিরে এসেছে।

ব্যবসায়ীরা জানান, ধরা পড়া কোরাল মাছ কক্সবাজার ও ঢাকায় সরবরাহ করা হবে। রমজানকে সামনে রেখে বাজারে সামুদ্রিক মাছের সংকট থাকায় লাল কোরালের চাহিদা বর্তমানে বেশি।

স্থানীয় জেলেরা বলেন, লাল কোরাল সাধারণত গভীর সমুদ্রে এবং প্রবাল এলাকাজুড়ে ঝাঁক বেঁধে চলাচল করে। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম বলেন, লাল কোরাল সুস্বাদু মাছ। হাটবাজারে একসময় প্রচুর পাওয়া যেত। এখন কমে যাচ্ছে। লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হয়ে থাকে বলে তিনি জানান।

Link copied!