ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৯:৫১ এএম

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশে সোমবার (২৬ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে।

রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই চিত্র দেখা যেতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

টিএইচ

Link copied!