ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়া ছাত্রী হল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ০৬:১৪ পিএম

১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়া ছাত্রী হল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে এক বিশাল উন্নয়নযজ্ঞ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট এক মেগা ছাত্রী হল নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আধুনিক হলটি উৎসর্গ করা হচ্ছে দিনাজপুরের সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সরকারিভাবে প্রায় ৬০০ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে দুটি ১২ তলা বিশিষ্ট হল নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যার একটি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরেরই গর্বিত সন্তান। তাঁর শৈশব ও শিক্ষাজীবনের অনেকটা সময় কেটেছে এই শহরেই। সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই বিশ্ববিদ্যালয়ে ১২ তলা বিশিষ্ট এই অত্যাধুনিক ছাত্রী হলটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই মেগা প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

উপাচার্য আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও তাঁর প্রয়াত বড় বোন সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের দিনাজপুরের উন্নয়নে অপরিসীম অবদান রয়েছে, যার সুফল আজ হাবিপ্রবিসহ পুরো দিনাজপুরবাসী ভোগ করছে।

হাবিপ্রবির প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এনামুল হক প্রকল্পের সার্বিক তথ্য তুলে ধরে জানান, এটি বিশ্ববিদ্যালয়টির প্রথম কোনো ১২ তলার বিশাল মেগা প্রজেক্ট। হলের প্রতিটি ফ্লোরে থাকছে ৩০ হাজার বর্গমিটার এলাকা। হলটিতে মোট ৩০৩টি আবাসন কক্ষ থাকবে, যেখানে প্রতিটি রুমে ৪ জন করে মোট ১,২১২ জন ছাত্রী অনায়াসে থাকতে পারবেন।

তিনি জানান, ছাত্রীদের সুবিধার কথা ভেবে এতে রাখা হচ্ছে হল সুপার ও সহকারী হল সুপার কক্ষ, অফিস কক্ষ, কমন রুম, নামাজের ঘর, ডাইনিং ও রান্নার কক্ষ, অতিথি কক্ষ, লন্ড্রি ও স্টেশনারি শপ। যাতায়াত ও নিরাপত্তার সুবিধার্থে এতে লিফট, সিঁড়ি, পর্যাপ্ত টয়লেট, গোসলখানা, জেনারেটর রুম এবং সিকিউরিটি গার্ডের কক্ষ থাকবে।

হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ছাত্রী হলটি নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ইতিমধ্যে সকল প্রস্তুতি চূড়ান্ত করেছে এবং খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে।

জেএইচআর

Link copied!