ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৪, ০৭:০৯ পিএম

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ছিনতাইকারী চক্রের অন্যতম মূলহোতা সুমনসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২৬ জানুয়ারি) র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়। গত ২৫ জানুয়ারি র‌্যাব-১০ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আভিযানে ছিনতাইকারী চক্রের অন্যতম মূলহোতা মো. সুমন (২৫), মো. হাসান (২২) ও মো. শাকিল (২০) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু ও ১টি মোবাইল ফোন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল চক্রটি।

এছাড়াও চক্রের মূলহোতা সুমনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানায় ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। চক্রের অন্য সদস্য হাসানের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ১টি ছিনতাই মামলা রয়েছে। চক্রটিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচআর

Link copied!