ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পুরান ঢাকায় প্রেসে আগুন

ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৪, ০২:০৩ এএম

ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে আগুন নির্বাপণের জন্য পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ৫০মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর কমান্ডার ফয়সালুর রহমান।

তিনি বলেন, পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টির জিনাত প্রিন্টিং ওয়ার্কস নামে একটি প্রেসে রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছিল ভবনজুড়ে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখানে স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণের জন্য অনেক সহযোগিতা করেছেন।

ভবনটিতে ফায়ার এক্সিট ও সিঁড়ি রয়েছে উল্লেখ করে কমান্ডার ফয়সালুর রহমান বলেন, আগুন নির্বাপণের জন্য কিছু সরঞ্জাম ছিল তবে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ভবনটিতে।

এ ঘটনায় তদন্ত কমিটি হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরএস

Link copied!