ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২৪, ০৮:৩৭ পিএম

ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে আগামীকাল সোমবার। এদিন রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এই জামাতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম দেশগুলোর কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।

সোমবার (১৭ জুন) জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাঁটাবন ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হবে।

এছাড়া ঈদ জামাতে আগত গাড়িগুলো জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মুহসীন হল মাঠে পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপরে উল্লেখিত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিআরইউ

Link copied!