ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কমলাপুরে পরকীয়ার জেরে নারীকে ছুরিকাঘাতে  হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ০৪:১৫ পিএম

কমলাপুরে পরকীয়ার জেরে নারীকে ছুরিকাঘাতে  হত্যা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পরকীয়ার জেরে শ্যামলী (৩৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন।

তিনি জানান, রাতে ৭ নম্বর প্ল্যাটফর্মে পিলারের পাশে ওই নারীকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে সুজন নামের ওই ছেলেকে আটক করি এবং আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে পাঠাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ওসি জয়নাল আবেদিন বলেন, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, দুজনেই বিবাহিত এবং দুজনেই পরকীয়া করতেন। তারা ঢাকার আজিমপুরের দিকে থাকতেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

জেএইচআর

Link copied!