ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:১১ পিএম

সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার

আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থপাচারে এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজকে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেপ্তার করেছে।

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার তাদের চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার আব্দুল আজিজ ইম্পেরিয়াল ট্রেডিং নামের প্রতিষ্ঠানের মালিক এবং দুদকের এজাহারভুক্ত আসামি। আরামিট পিএলসির এজিএম উৎপল পাল নতুন মামলায় অন্তর্ভুক্ত হচ্ছেন। দুদকের অনুসন্ধানে জানা গেছে, উৎপল পাল সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বে গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। তিনি জাবেদের দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারে সহায়তা করেছেন। দুদক তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চেয়েছে।

অপরদিকে আবদুল আজিজ সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

এছাড়া অর্ধডজন মামলার আসামি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছে দুদক। বর্তমানে প্রক্রিয়াধীন। 

সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান এবং অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের তদন্ত চলছে।

আদালতের আদেশ অনুযায়ী, সাইফুজ্জামান ও রুকমীলার নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টিসহ বিভিন্ন দেশে বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি জব্দ ও ফ্রিজ করা হয়েছে। গত ৫ মার্চ আদালত তাদের ৩৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করেছেন, যেখানে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে।

অন্য এক আদেশে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার এবং ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাবেক মন্ত্রী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

ইএইচ

Link copied!