ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২০, ২০২৫, ০৯:৪২ পিএম

তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ। 

সোমবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে।’

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোন ধরনের ‘অনিশ্চয়তা নেই’ বলেও জার্মান রাষ্ট্রদূতকে জানান তথ্য উপদেষ্টা।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোন ধরনের চাপ নেই।’

‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে’, যোগ করেন তিনি।

সাক্ষাতে রাষ্ট্রদূত রুডিগার লোটজ দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!