ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা মেডিক্যালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে কী লিখে গেলেন?

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

ঢাকা মেডিক্যালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে কী লিখে গেলেন?

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ববি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার দিবাগত রাতে চকবাজার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

শুক্রবার দুপুরে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হোসেনি দালান এলাকার ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দিয়েছিলেন। 

মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন, যেখানে স্বামী ইলিয়াসসহ শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবি করা হয়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বা ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যান। রাতে ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখে তা ভেঙে ভেতরে ঢোকেন এবং স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ববির বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনিতে। খবর পেয়ে তাঁর স্বজনরা ঢাকায় পৌঁছালেও ঘটনার বিস্তারিত সম্পর্কে তারা এখনও অন্ধকারেই আছেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চিরকুটটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হোসেনি দালান এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Link copied!