ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মিরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০২:২৩ পিএম

মিরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সংগৃহীত ছবি

মিরপুরে শিশু শিক্ষার্থী রামিসার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা সকালে রামিসার বাড়ির সামনে জড়ো হয়ে একটি মিছিল বের করেন। ‘মিরপুর এ এইচ মডেল স্কুল’-এর ব্যানারে শুরু হওয়া মিছিলটি মিরপুর-১১ এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করে।

শিক্ষকরা বলেন, এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তাদের মতে, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে জনমনে আতঙ্ক আরও বাড়বে এবং শিশুদের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ব্যাহত হবে।

অভিভাবকেরাও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পর্যাপ্ত সিসি ক্যামেরা ও নজরদারি ব্যবস্থার ঘাটতির কারণে অপরাধীরা সুযোগ পাচ্ছে। তাই দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তারা।

পুলিশ এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে। আন্দোলনকারীরা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন।

এএন

Link copied!