ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ০১:৩৭ এএম

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

সারা দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার রাতে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দেশে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, নারীদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে সাদিয়া ফারজানা দিনাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!