ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিআইইউ’র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত হলেন আমির হোসেন

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

মে ২২, ২০২৬, ০৫:০৭ পিএম

ডিআইইউ’র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত হলেন আমির হোসেন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বর্ষসেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসেন। কি পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মুট কোর্টে অনুষ্ঠিত ‘মিটিং অন কারিকুলাম ইনসাইট’ অনুষ্ঠানে ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম তাঁর হাতে ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড-২০২৫’ তুলে দেন।

এই সময় উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎও নির্মাণ করেন। কেপিআই ভিত্তিক এই মূল্যায়ন শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও গবেষণামুখী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ফ্যাকাল্টি সদস্যরা।

জেএইচআর

Link copied!