ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়ছে বুড়িমারী এক্সপ্রেস, যাত্রীদের ভোগান্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ১২:১৮ পিএম

আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়ছে বুড়িমারী এক্সপ্রেস, যাত্রীদের ভোগান্তি

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আড়াই ঘণ্টা পরে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সকাল থেকে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।

রোববার সকাল সাড়ে ৮টায় ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এটি প্ল্যাটফর্ম ত্যাগ করেনি। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা বাড়তে থাকে। প্রচণ্ড গরমের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েন।

স্টেশনে থাকা ডিজিটাল ডিসপ্লেতেও দীর্ঘ সময় ট্রেনটির প্ল্যাটফর্ম বা সময় সংক্রান্ত হালনাগাদ তথ্য না থাকায় পরিস্থিতি আরও বিভ্রান্তিকর হয়ে ওঠে। এতে যাত্রীদের অসন্তোষও বাড়ে।

পরবর্তীতে জানা যায়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি সময়মতো ছাড়তে পারেনি। ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকাগামী পথে বগুড়ার একটি এলাকায় ইঞ্জিন সমস্যায় পড়ে, যার কারণে মেরামতে সময় লাগে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন জানান, ইঞ্জিন সমস্যার কারণে ট্রেন চলাচলে দেরি হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত ট্রেনটি নির্ধারিত রুটে পাঠানোর চেষ্টা চলছে।

এম জি

Link copied!