ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
৬ নবজাতকের মৃত্যু

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০২:৩৭ পিএম

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করা হয়েছে।

বুধবার রাতে নবজাতক হাবিবুর রহমানের বাবা রমনা থানায় অভিযোগ দায়ের করেন। পরে বৃহস্পতিবার সেটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল জানান, মামলার এজাহারে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বুধবার সকালে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়। শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্বজনদের দাবি, মঙ্গলবার গভীর রাতে ওয়ার্ডে থাকা শিশুদের হঠাৎ কান্নাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় প্রথমে একটি শিশুকে এনআইসিইউতে নেওয়া হয়। পরে অন্যদেরও সেখানে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কয়েকটি নবজাতকের শরীর নীলচে হয়ে গিয়েছিল বলেও জানান স্বজনরা।

হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন বলেন, ওই ওয়ার্ডে ১১ জন মা ও ৬ নবজাতক ছিল। মায়েদের অনুরোধে রাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা হয়েছিল। পরে শিশুদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত এনআইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও গ্যাসের নমুনা সংগ্রহ করে। পরে সংশ্লিষ্ট কক্ষটি সিলগালা করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের অনিচ্ছার কারণে ময়নাতদন্ত ছাড়াই নবজাতকদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম জি

Link copied!