ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৮:১৭ পিএম

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য এবং জমে থাকা ময়লা সময়মতো সড়ক থেকে অপসারণ না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আঞ্চলিক প্রধান) সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় তাঁদের বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা আবর্জনা দীর্ঘক্ষণ সড়কে পড়ে থাকতে দেখা যায়।

সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি দুই সিটি করপোরেশনের এই শীর্ষ কর্মকর্তার বরখাস্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেএইচআর

Link copied!