ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
সায়েদাবাদ টার্মিনাল নিয়ে ডিএসসিসি

১৫ জুলাইয়ের পর নিয়ম না মানলেই ব্যবস্থা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০১:৪৪ পিএম

১৫ জুলাইয়ের পর নিয়ম না মানলেই ব্যবস্থা

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

আব্দুস সালাম বলেন, কোনোভাবেই বাস টার্মিনালকে বাস রাখার ডাম্পিং স্টোরে পরিণত হতে দেওয়া হবে না। টার্মিনালে শুধু যাত্রী ওঠানামার কাজে ব্যবহৃত বাসই অবস্থান করতে পারবে। অন্য কোনো বাস সেখানে রাখার সুযোগ থাকবে না।

তিনি জানান, ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনালের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এরপরও কেউ নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হবে। একই সঙ্গে টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করা হবে। পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিক, পরিচ্ছন্ন ও কার্যকর যাত্রীসেবাকেন্দ্রে পরিণত করাই সিটি করপোরেশনের লক্ষ্য। পাশাপাশি গুলিস্তান এলাকা থেকেও বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আব্দুস সালাম জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম জি

Link copied!