ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুলাই ৯, ২০২৬, ০২:৫৭ পিএম

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ-আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফাহিদ হাসান ও গ্রিন ভয়েসের চেয়ারম্যান রশিদ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাঁরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, নদী-ক্যানেল ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্লাস্টিক দূষণ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!