ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
এলজিআরডি প্রতিমন্ত্রী

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০২:০৩ পিএম

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। একই সঙ্গে বগুড়ায় বিমানঘাঁটির অনুমোদন দেওয়া হয়েছে এবং তুরস্কের সহযোগিতায় একটি ড্রোন কারখানাও সেখানে স্থাপন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান যুক্ত হবে, সেগুলো বগুড়ার নতুন বিমানঘাঁটির আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, উন্নয়ন নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি বগুড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘদিন সেগুলো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে সেগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বগুড়ায় নতুন চারটি ইউনিয়ন গঠন করা হয়েছে। নামকরণ নিয়ে আলোচনা-সমালোচনার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে।

মীর শাহে আলমের ভাষ্য, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার আগে বগুড়ার উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। সেখানে কর্মসংস্থান ও সরকারি পদায়নেও পিছিয়ে ছিল জেলা। এখন সরকারের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য জেলার মতো বগুড়ারও সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ চলছে।

নিজের পরিবারের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তার ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও বিভিন্ন সমালোচনার কারণে তাকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিতে পদত্যাগ করতে বলা হয় এবং তিনি পদত্যাগ করেন। তবে বিষয়টি তেমনভাবে গণমাধ্যমে আসেনি। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর তাদের পরিবারের সদস্যরা নানা সীমাবদ্ধতার মধ্যে ছিলেন। এখন কেউ যোগ্যতার ভিত্তিতে এবং কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বাইরে থেকে কাজ করলে তাকে সহযোগিতা করা উচিত।

সম্পদের বিষয়ে ওঠা সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, তার নির্বাচনি হলফনামা নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত রয়েছে। সেখানে তার ১ হাজার ৮৩৫ শতক সম্পত্তির তথ্য উল্লেখ আছে। প্রতিমন্ত্রী হওয়ার পর কোম্পানির নামে তার সন্তানরা শিল্পপ্রতিষ্ঠান গড়ার প্রয়োজনে জমি কিনে থাকলে সেটি বৈধ না অবৈধ, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হোক।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়নের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

এম জি
 

Link copied!