ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

রাজধানীর হাতিরঝিল থেকে ছয় মাসে ৫ মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১০:৫৯ এএম

রাজধানীর হাতিরঝিল থেকে ছয় মাসে ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর অন্যতম নান্দনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিলে চলতি বছরের প্রথম ছয় মাসে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত এ এলাকা থেকে অন্তত পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফলে নগরবাসীর কাছে হাতিরঝিলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বশেষ বুধবার (৮ জুলাই) সকালে হাতিরঝিলের লেকে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি আজিম উদ্দিন (৬৫) বলে পরিচয় শনাক্ত করা হয়েছে। সিআইডির ফরেনসিক বিভাগের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। তার বাবার নাম কফিল উদ্দিন। তিনি রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডের শিমুলবাগ এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, সকালবেলা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৮ জুলাই পর্যন্ত হাতিরঝিল এলাকা থেকে অন্তত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের এসব ঘটনা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এএন

Link copied!